বরগুনায় অগ্নিকান্ডে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

জেলা প্রতিনিধি(বরগুনা):

বরগুনায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর ৫ টার দিকে বরগুনা শহরের নজরুল ইসলাম সড়কে বেঙ্গল মেশিনারি (পার্টস এর দোকান) ও সামনে থাকা গিয়াস উদ্দিনের ভাসান দোকান, জামাল হোসেনের মুদি দোকান বাজার সড়কের সুধীর মালাকার ও সিলভার পট্রিতে আ: জব্বারের সেলাই মেশিন ও কাপড়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।

বেঙ্গল মেশিনারির মালিক মো. শামিম বলেন,ফজরের আজানের পরে আমাদের দোকানের সামনে থাকা প্লাস্টিকের পাইপ ও অন্যান্য মালামালে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। আগুনের টের পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসাইন বলেন মানষিক বিকারগ্রস্ত এক ব্যাক্তি এ ঘটনা ঘটিয়েছে।

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ