বরগুনায় জাতীয় নাগরিক পার্টি আয়োজনে জুলাই পদযাত্রার জনসমাবেশ অনুষ্ঠিত 

বরগুনায় জাতীয় নাগরিক পার্টি আয়োজনে জুলাই পদযাত্রার জনসমাবেশ অনুষ্ঠিত 
বরগুনায় জাতীয় নাগরিক পার্টি আয়োজনে জুলাই পদযাত্রার জনসমাবেশ অনুষ্ঠিত 
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান:

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণ এবং ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরগুনা প্রেসক্লাব চত্বরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ জুলাই) বিকেল পাঁচটায়  দিকে টাউন হলের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু করে নেতৃবৃন্দ। এই উপলক্ষে সমাবেশ স্থলে বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ। প্রধান প্রধান সড়কে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পতাকায় সাজানো হয়েছে।

এ কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় নেতা- নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস ইসলাম ও ডা. তাসনীম জারাসহ শতাধিক নেতা। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বরগুনা জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে আয়োজিত জন সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আগামীর বাংলাদেশে সন্ত্রাস-চাঁদাবাজি, লুটপাট-দখলদার কোন স্থান হবে না।

তারা বলেন, একটা রাজনৈতিক দল সংস্কার বাদ দিয়ে নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, রাষ্ট্র কাঠামোর সংস্কার ব্যতীত এদেশের মানুষ তা প্রতিহত করবে।জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা জানতাম স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছিলেন। আজ বরগুনা ঘুরে দেখলাম, এ অঞ্চলে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। উন্নয়ন হয়েছিল শুধুমাত্র লুটপাট আর দুর্নীতির।

পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক (উত্তরবঙ্গ) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক (দক্ষিণবঙ্গ) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাসনীম জারাহ, যুগ্ম আহ্বায়ক ফয়জুল মাহমুদ শান্ত প্রমুখ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ