মোঃ আসাদুজ্জামান:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বরগুনা সদর উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল (শনিবার) বেলা ১১ টায় বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। বরগুনা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন মন্টু। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন। তিনি বলেন, বরগুনার কৃষক দল অত্যন্ত সুগঠিত এবং সক্রিয়। জেলার ইউনিয়ন, পৌরসভা গুলোতে কৃষক দলের সক্রিয় কমিটি রয়েছে। তারা দলীয় নিদর্শে সকল কর্মস‚চিতে অংশ নেয়। শহীদ জিয়ার স্বপ্নে লালিত এই সংগঠনের জন্য শুভকামনা থাকবে। প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, কৃষক দলের কার্যক্রম অনেক ভালো, অনেক সুন্দর। কৃষক দল বিভিন্ন উপজেলায় তারা অত্যন্ত সংগঠিত। এবং আমাদের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ইউনিটে কৃষক দল অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছে। অনেক অবদান রেখেছে তারা। বরগুনা সদর উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে বরগুনা সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আবু ইউসুফ খান লিটনের সঞ্চালনায় সদরের সকল ইউনিয়ন ও পৌর কৃষকদল, ছাত্রদল, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ