বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক- ১

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান :
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত মো. রিপন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশালগামী সড়কে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ স‚ত্রে জানা যায়, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. রিপনকে তল্লাশি করে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারম‚ল্য প্রায় ৮০ হাজার টাকা। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা থানায় মামলা দায়ের করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ