মোঃ আসাদুজ্জামান:
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরগুনা স্টেডিয়ামে সকাল ১০ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল ফাইনাল খেলায় আমতলী উপজেলা ও বরগুনা পৌরসভার বালিকা দল অংশ নেয়। খেলায় বরগুনা পৌরসভা আমতলী উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ( বালক) বরগুনা পৌরসভা বেতাগী উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বালক বালিকার ৮ টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ দের মাঝে পুরস্কার বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্হার সভাপতি তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান,বিএনপি নেতা এ জেড সালেহ ফারুক, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুর শাকুর। জেলা ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশিদ রিংকু। ক্রীড়া সংস্হা স‚ত্রে জানাগেছে, নতুন কুঁড়ি স্পোর্টস -এ জেলায় মোট ১২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। জেলা থেকে ১৭০ জন ছেলেমেয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধ থেকে দ‚রে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখবে।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ