বাগেরহাট প্রতিনিধি:
আদালত প্রাঙ্গনে র্যালী ও আলোচনা সভা করার মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস-২০২৬ উযযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জজশীপ কার্য্যলয়ের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইডের চেয়ার্যান জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলাম । এখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন. পুলিশ সুপার হাসান চৌধুরী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহিনুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তরুন বাছাড়, ফাইজুর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালের বিচারক অনামিকা চৌধুরী, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আনিস মুন্সি প্রমুখ। সভাটি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার আছমা আরা বীথি। এর আগে এ দিবস উপলক্ষ্যে আদালত প্রাঙ্গনে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ