বামনায় জ্বালানি তেলের সংকট: ডিলার সিন্ডিকেটের উপর অভিযোগে, ক্ষোভে ফুঁসছে জনসাধারন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরগুনা জেলার বামনা উপজেলায় দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট প্রকট আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, কিছু ডিলার ও ব্যবসায়ীর একচেটিয়া নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ও ক্ষুদ্র তেল ব্যবসায়ীরা ন্যায্যভাবে জ্বালানি পাচ্ছেন না। ফলে বাজারে ডিজেল-পেট্রোলের সরবরাহ কমে গিয়ে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
স্থানীয় স‚ত্রে জানা গেছে, বামনা এলাকায় দীর্ঘদিন ধরে তেল সরবরাহের সঙ্গে যুক্ত এক ডিলার হিসেবে পরিচিত মামুন ডিলার। অভিযোগ রয়েছে, তিনি প‚র্বেও সীমিত পরিমাণে তেল সরবরাহ করতেন এবং অনেক সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রয়োজনীয় জ্বালানি দিতেন না। ফলে এলাকার ছোট ব্যবসায়ী ও পরিবহন খাত প্রায়ই সমস্যায় পড়ত।
স্থানীয় কয়েকজন ক্ষুদ্র তেল ব্যবসায়ী দাবি করেন, অন্য কোনো ডিলার বা সরবরাহকারী এলাকায় তেল আনতে চাইলে তাদের নানা বাধার মুখে পড়তে হয়। এমনকি রাস্তায় বাধা সৃষ্টি করা, হুমকি-ধমকি দেওয়া বা উত্তেজনা তৈরির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এতে করে একটি প্রভাবশালী গোষ্ঠী পুরো বাজার নিয়ন্ত্রণ করছে বলে দাবি করছেন অনেকেই।
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, বর্তমানে তেলের সংকট আরও তীব্র হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, ডিপো থেকে তেল আনার কথা থাকলেও সেই তেল বামনায় যথাযথভাবে পৌঁছায় না। অভিযোগ রয়েছে, কিছু তেল বেতাগী এলাকায় নিয়ে গিয়ে নির্দিষ্ট দোকান বা ব্যবসায়ীদের মাধ্যমে বেশি দামে বিক্রি করা হচ্ছে। ফলে বামনা উপজেলার সাধারণ মানুষকে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত প্রতি লিটার দামে তেল কিনতে বাধ্য হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে পরিবহন চালক, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে কৃষি কাজে ব্যবহৃত সেচযন্ত্র ও স্থানীয় যানবাহনের চালকেরা জ্বালানি না পেয়ে কাজ বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে।
বামনা উপজেলার বাসিন্দারা বলেন, “বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। কয়েকজন ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। এতে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে।”
এলাকাবাসীর দাবি, জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থার ওপর দ্রæত তদন্ত করে প্রকৃত পরিস্থিতি যাচাই করতে হবে। যদি কোনো ডিলার বা ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। প্রয়োজনে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ বাজারে সুষ্ঠু বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলার মামুন-এর বক্তব্য জানতে চেষ্টা করা হলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা আশা করছেন, প্রশাসন ও সংশ্লিষ্ট জ্বালানি কর্তৃপক্ষ দ্রæত তদন্ত করে বামনা উপজেলার জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ