বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিরামপুর পৌর শহরের ধানহাটি মোড়ের পূর্ব দিকে এক পুকুর থেকে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
জানা জায়, শনিবার বিরামপুর পৌর শহরের সাপ্তাহিক হাটবার হওয়ায় দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা বিরামপুর গোহাটে আসে এবং ধানহাটির আশেপাশে যানবাহনে গরু-ছাগল তুলে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। শনিবার বিকেলে ধানহাটির আশেপাশের লোকজন অজ্ঞাত এক ব্যক্তিকে পুকুরে গোসল করতে নামতে দেখে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাকে পুকুর থেকে উঠতে না দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে মৃতদেহটি উদ্ধার করে।