বিরামপুরে হাম রুবেলা টিকাদান ক‍্যাম্পেইনের উদ্বোধন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে হাম রুবেলা টিকাদান ক‍্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সোমবার সকাল ১০ টায় এ টিকাদান ক‍্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সদ‍্য যোগদানকৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন, বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ সহ অন‍্যান‍্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, টিকাদানকারী এবং টিকা নিতে আসা শিশু ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এই টিকাদান ক‍্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স‚ত্রে জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়নের ১৩ হাজার ৮০ জন এবং পৌরসভার ৩ হাজার ৮ শত জন, মোট ১৬ হাজার ৮ শত ৮০ জন শিশুকে এ ক‍্যাম্পেইনের আওতায় হাম রুবেলা প্রতিরোধক টিকা প্রদান করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ