নিজস্ব প্রতিবেদক :
ভান্ডারিয়ায় বহু মামলার আসামী ও ফ্যাসিষ্ট সরকারের দোসর মহিবুল হোসেনের পক্ষে গেজেট প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছে। রবিবার(১৫ সেপ্টেম্বর) সচেতন নাগরিকের পক্ষে এ আবেদনটি করেন রফিকুল ইসলাম নামের একজন পেশাদার সাংবাদিক।
উক্ত আবেদনের স‚ত্র থেকে জানা যায়, বিগত ২০২৩সালের ১৭ জুলাই ফ্যাসিষ্ট আওয়ামী লীগের আয়োজনে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌর সভায় একতরফা নির্বাচনের আয়োজন করা হয়। যে নির্বাচনে ওই সালের ৩০জুলাই নৌকা প্রতীকের ফাইজুর রশিদকে বিজয়ী ঘোষনা করে গেজেট প্রকাশিত হয়। কিন্তু এতে বাধ সাধে তৎকালীন ১৪ দলীয় জোটের আরেক শরিক জাতীয় পার্টি জেপি মনোনিত প্রার্থী মোঃ মাহিবুল হোসেন। তিনি এ গেজেটের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা ঠুকে দেন। যার মামলা নং ০১/২৩ । উক্ত মামলার প্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর-২৫ইং তারিখে নির্বাচনী ট্রাইব্যুনাল ফাইজুর রশিদের নির্বাচিত ঘোষনা বাতিল করে এক আদেশ জারি করেন এবং বাদী মোঃ মাহিবুল হোসেনকে বাই সাইকেল প্রতীকে বিজয়ী ঘোষনা করা হয়। ঠিক সেখানে বাধ সাধে সচেতন মহলের। সচেতন মহল মনে করেন যে খানে ফ্যাসিষ্ট সরকারের কোন নির্বাচনই বৈধ নয়। সেখানে এক ফ্যাসিষ্টকে বাদ দিয়ে আরেক ফ্যাসিষ্টকে বিজয়ী ঘোষনা করা হয় কি ভাবে।
তাছাড়া মাহিবুলের বিরুদ্ধেও রয়েছে বৈষম্য বিরোধী আন্দলোনে হত্যাসহ আরো অনেক মামলা। যার মধ্যে উল্লেখযোগ্য মামলা সম‚হ হলো-ডিএমপি এর পল্টন থানায় এফ আই আর নং ২১/২৪ তাং ১৪/১২/২৪ জি আর নং ১৮৩। ডিএমপি এর ধানমন্ডি থানায় এফ আই আর নং ০১/২৪ তাং ১/১২ /২৪ জি আর নং ১৮৩। ডিএমপি এর বংশাল থানায় এফ আই আর নং৪২/২৫ তারিখ ২৯/০১/২৫ জি আর নং ৪২। ডিএমপি এর পল্টন থানায় এফ আই আর নং ১৭/২৫ তাং ১৩/২/২৫ জি আর নং ৭৯ (হত্যা মামলা)। ডিএমপি ভাটারা থানার মামলা নং ০৭/২৫ তারিখ ০৬/০৩/২৫ ইং জি আর নং ১১০। ডিএমপি এ যাত্রাবাড়ী থানার মামলা নং ৮৬/২৫ তারিখ ২১/০৩/২৫ ইং জি আর নং ২৯১ (হত্যা মামলা)। পিরোজপুর এর ভান্ডারিয়া থানার মামলা নং ৮৬/২৫ তারিখ ২১/০৩/২৫ ইং জি আর নং ১৩৬।
সুতরাং উক্ত আ’লীগ দোসর ও বহু মামলার আসামী জাতীয় পার্টি জেপি ১৪ দলীয় জোট প্রার্থী মোঃ মাহিবুল হোসেনকে গেজেট ভুক্ত না করার আবেদন জানিয়ে আজ ১৫ সেপ্টেম্বর সোমবার, স্ব-রাষ্ট্র উপদেষ্টা,আইন উপদেষ্টা ও আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সচিব এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপদেষ্টা ও সচিব বরাবরে লিখিত আবেদন দাখিল করা হয়েছে। সুতরাং ছাত্র-জণতার আত্মহুতির বিনিময়ে অর্জিত জুলাই গনঅভ্য‚ত্থানের জন আকাঙ্খা যাতে ব্যহত না হয় সে দিকে লক্ষ রেখে সংশ্লিষ্ট দপ্তরের সকলকের প্রতি অনুরোধ জানানো হয়েছে উক্ত আবেদনে। তা না হলে জনমনে আপসোসের প্রশ্নই থেকে যাবে চিরকাল এমন অভিব্যাক্তিও আবেদন দাতার।