ভান্ডারিয়া প্রতিনিধি :
ভান্ডারিয়ায় একটি স্কুলের গেটের তালা ভাঙ্গাকে কেন্দ্র করে ব্যাপক উওেত্তজনা দেখা দিয়েছে। এতেকরে স্কুল বন্ধ রেখে প্রতিবাদে নেমেছেন ওই স্কুলের শিক্ষার্থীরা। জানা যায়,ভান্ডারিয়ায় উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া এলাকায় নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়টি স্থানীয় বিএনপির বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর মা নূরজাহানের নামে প্রতিষ্ঠিত। যিনি বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের দাদী। স্থানীয় সুত্রে জানা যায় রাতের বেলা ওই স্কুলের মধ্যে মটর সাইকেল রাখতেন ভিটাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলামিন হোসেন। কিন্তু সম্প্রতি আলামিন হোসেন তার গাড়ি আনতে গিয়ে স্কুল গেটে তালা দেখতে পায় এবং স্কুলের দপ্তরিকে চাবি নিয়ে আসতে বলে। দপ্তরি অসুস্থ্যথাকায় তাহার ছেলে শামিম চাবি নিয়ে আসতে একটু দেরি হওয়ায় আলামিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে স্কুলের তালা ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এওলাকাবাসীর মাঝে দেখা দেয় চরম উত্তেজনা। এলাকাবাসীর মাঝে বিরাজ করছে ব্যাপক ক্ষোভ। স্কুল বন্ধ করে প্রতিবাদ জানায়স্কুলের শিক্ষার্থীরা । তারা সকলেই এ ধরনের ঔদত্তপূর্ণ আচরনের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন।এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতুল বাবু জানায়, ম্যানেজিং কমিটির সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা এধরনের ঘটনাকে ব্যাপক অপমানজনক মনে করে এখনই ওই বিএনপি নেতার লাগাম টেনে ধরার আহবান জানিয়েছেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: অন্যান্য সংবাদ, দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ