মঠবাড়িয়ায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মিজানুর রহমান (মঠবাড়িয়া):
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে অগ্রণী ব্যাংক পিএলসি মিরুখালী শাখার উদ্যোগে গতকাল বুধবার সকালে ‘আর্থিক সাক্ষরতা কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ জিল্লুর রহমান। তিনি তাঁর বক্তব্যে ব্যাংকের বিভিন্ন গ্রাহকসেবামূলক কার্যক্রম ও আধুনিক ব্যাংকিং সুবিধা সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি মাসিক মুনাফা প্রকল্প, দারিদ্র্য বিমোচন ঋণ, ই-চালান, প্রবাসী সঞ্চয়ী হিসাব, প্রযুক্তি বিকাশে অগ্রণীর ভূমিকা, আরটিজিএস (জঞএঝ) সার্ভিস, স্কুল ব্যাংকিং, সিএম এসএমই ঋণ, প্রাক-অর্থায়ন স্কিম এবং এটিএম সার্ভিসের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির এবং মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার মোঃ নুরুল ইসলাম, ছোট হারজি আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক মোসা. আয়শা আক্তারসহ ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি মিরুখালী শাখার সিনিয়র অফিসার ও ব্যবস্থাপক কাজী মঈনুল হোসাইন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে সঞ্চয়, বিনিয়োগ, ডিজিটাল ব্যাংকিং, নিরাপদ আর্থিক লেনদেন এবং ব্যাংকিং সেবার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ