নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র গৌরবময় ৩২ বছর পূর্তি উপলক্ষে শনিবার, অগ্নিবার্তা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, সাংবাদিক, কৃষিবিদ, সমাজসেবকসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক প্রধান ও বিশিষ্ট কবি প্রফেসর ড. মোস্তফা দুলাল, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিবার্তা পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান অতিথি ড. মোস্তফা দুলাল তাঁর বক্তব্যে বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের নৈতিক ভিত্তি সুদৃঢ় করার অন্যতম হাতিয়ার। ‘মাসিক অগ্নিবার্তা’ দীর্ঘ ৩২ বছর ধরে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নিরলসভাবে কাজ করে একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তিনি ভবিষ্যতে আরও আধুনিক, তথ্যসমৃদ্ধ ও জনবান্ধব প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখার আহŸান জানান। পত্রিকাটির সম্পাদক গোলাম মোস্তফা তাঁর বক্তব্যে বলেন, ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছরের এই পথচলা ছিল সংগ্রাম, প্রতিশ্রæতি ও সফলতার এক ধারাবাহিক ইতিহাস। পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং আস্থাই এ অগ্রযাত্রার মূল শক্তি। তিনি আগামী দিনে আরও আধুনিক ও সময়োপযোগী কনটেন্টের মাধ্যমে পত্রিকাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মো. জিন্নাতুল ইসলাম (জিন্নাহ), বীর মুক্তিযোদ্ধা হাজ্বী ইব্রাহীম খলিল সবুজ, লায়ন মো. মোস্তাফিজুল আজম মামুন, বীর মুক্তিযোদ্ধা এম. ফরিদুজ্জামান খান, সানোয়ার হোসাইন, আবুল কালাম আজাদ, আশরাফ সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ