মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজে আজ রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সরকারের স¤প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় সারাদেশে একযোগে শুরু হওয়া এ ক্যাম্পেইনের লক্ষ্য ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যায়ের শিক্ষার্থীদের টাইফয়েড জ্বরের টিকা প্রদান করা। সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।
ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ এম.এ. হালিম লাবলু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান শিমুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।