নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃত্বের আলো জ্বালিয়েছেন নেত্রকোনা’র কৃতিসন্তান আব্দুস সালাম ভূঁইয়া। যিনি একাধারে দীর্ঘদিনের রাজনীতিবিদ ও একজন সফল শিল্প উদ্যোক্তা। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের প্রতি তার রয়েছে নিরলস অবদান ও অবিচল আনুগত্য। এ সবই তাঁকে নিয়ে এসেছে এই সম্ভাব্য নেতৃত্বের আলোচনায়।
জানা যায়, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৯১ সালে রাজনীতির পথচলা শুরু হয় আব্দুস সালাম ভূঁইয়ার । পরে ১৯৯২ সালে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে ছাত্রদলের কলেজ সংসদ (ওয়ালি-ফরহাদ) কমিটির সঙ্গে যুক্ত হয়ে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেন। পরে ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত থাকেন। ১৯৯৬ সালে মৎস্যজীবী দলের বর্তমান প্রস্তাবিত সভাপতি জনাব নাদিম চৌধুরীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং একযোগে তাঁরা দলের নানা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতে থাকেন। রাজনীতির পাশাপাশি তিনি নিজেকে গড়ে তোলেন একজন সফল ব্যবসায়ী হিসেবে।
অল্প সময়ে নিজস্ব শিল্প কারখানা প্রতিষ্ঠা করে তিনি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। চায়না, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বহু দেশে ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি দেশবিদেশে বিভিন্ন ভ্রমণও তার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।
দলের নেতাকর্মীদের কাছে তিনি একজন প্রকৃত “জিয়ার সৈনিক” সততা, সাহসিকতা ও নিঃস্বার্থ দলীয় আনুগত্যে দৃষ্টান্ত। কোনো পদ বা মর্যাদার লোভ না করেই তিনি ২০০৭ সাল থেকে সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম খান আলিমসহ জাতীয় নেতাদের সান্নিধ্যে থেকে হামলা মামলা উপেক্ষা করে সহযোদ্ধা হিসাবে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।
২০১৩ সাল থেকে সাবেক আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম মাহাতাবের সাথে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে সুসংগঠিত করতে তার অবদান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা আজ দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাকে নতুন নেতৃত্বের প্রার্থী হিসেবে বিবেচনার আলোচনায় এনেছে। দলের বিভিন্ন পর্যায় থেকে জোড়ালোভাবে একটি দাবি উঠেছে এমন একজন পরীক্ষিত, জনপ্রিয় ও দূরদর্শী ব্যক্তিত্বকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃত্বে আনা হোক, যাতে করে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আব্দুস সালাম ভূঁইয়া মদন থানার অন্তর্গত কদমশ্রী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, তার নির্বাচনী এলাকায় ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন, তাকে নিয়ে এলাকার সাধারণ জনগণ অনেক স্বপ্ন বোনা শুরু করেছেন। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীর তিন থানা মিলে একটি সংসদীয় আসন হলেও এলাকাবাসীর দৃষ্টিতে সততা, নিষ্ঠা ও জাতীয় তাবাদীর আদর্শের বিবেচনায় অত্র এলাকাবাসীর নিকট ব্যতিক্রম এক ব্যক্তিত্ব যিনি জনাব তারেক রহমানের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে যোগ্যতার স্বাক্ষর রাখবে বলে এলাকাবাসীর বিশ্বাস।