রংপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু(রংপুর)ঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল দশটায় রংপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপ¯ি’তিতে মিলনায়তনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আজিজুর রহমান আজাদ। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার চেয়ারম্যান ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান সুমন সরকার, রংপুর মেডিকেল কলেজ শাখার চেয়ারম্যান মো. শাওন, জেলা শাখার সাবেক চেয়ারম্যান নায়েবুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ