রাজধানীর শাহজাদপুরে বহুতল ভবনে আগুন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা রয়েছে কিনা এখন পর্যন্ত কিছু জানা যায়নি। ভবনের ভেতর থেকে প্রচুর ধোয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ