রামুতে আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম সহ ৩জন গ্রেফতার 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement
জাহেদ হাসান,কক্সবাজার :
কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার ১,৬০০টি প্রসেস (বাউন্ডলি) উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারে ব্যবহৃত একটি মিনি পিকআপসহ জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রামু থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম নিয়ে একটি চক্র রামু হয়ে নাইক্ষংছড়ির দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ১৭ ডিসেম্বর রাত পৌনে ২টার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান–নাইক্ষংছড়ি সড়কের মাথায় হোটেল আল-মদিনার সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।
এ সময় একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ গাড়িটি থামানোর সংকেত দেয়। সংকেত অমান্য করে চালক পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে এবং তিনজনকে গ্রেফতার করে। পরে গাড়ি তল্লাশি করে ৩২টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ১,৬০০টি বাউন্ডলি (ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার প্রসেস) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, উদ্ধারকৃত এসব সামগ্রী মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
গ্রেফতারকৃতরা হলেন,মো. শাহজাহান (২৫), মো. ইলিয়াছ (১৯) ও আতিকুর রহমান (২৫)। তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান,গ্রেপ্তারকারীদের বিরুদ্ধে রামু থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।তাদের বিরুদ্ধে দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রমে সহায়তার অভিযোগ রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ