ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেউ জবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের দাপুটে জয়ে দুটি গোল করেছে পর আল-নাসরের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ‘ফিরে এসেছি’ বলায় উপহাস করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
দুটি গোল করার পর আল-নাসরের এই ফরোয়ার্ড কেন তার প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়ার প্রয়োজন বোধ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই কিংবদন্তি সুইডিশ তারকা।
বিশ্বকাপের গ্রুপ ‘কে’তে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে দুটি গোল করার পর রোনালদো নিশ্চিত করেছিলেন, ক্যামেরা যেন তার কথা স্পষ্টভাবে শুনতে পায়। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া উদ্বোধনী ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ার মতো কঠিন সময় পার করার পর, ৪১ বছর বয়সী এই তারকা তার দেশকে প্রথম তিন পয়েন্ট পেতে সাহায্য করে সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে গর্জন করে বলেন, ‘আমি ফিরে এসেছি’।
ফক্স স্পোর্টস স্টুডিওতে এক অনুষ্ঠানে এসি মিলান ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার ইব্রাহিমোভিচ ব্যঙ্গাত্মক সুরে বলেন, ‘এটা ছিল গোল করার খেলা।
পর্তুগালের অনেক গোল করার খেলা ছিল। আর তার বার্তার ব্যাপারে বলতে গেলে, আমার তো মনে হয় সে কখনো যায়ইনি। আমি জানি না সে কেন বলছে আমি ফিরে এসেছি।’
জয়ে গ্রুপ ‘কে’তে শীর্ষস্থান নিশ্চিত করতে পর্তুগালকে শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে। ২৮ তারিখ মিয়ামিতে মুখোমুখি হবে দল দুটি।