শেখ মুজিবের মৃত্যুদিনে টাকার বিনিময়ে তারকাদের পোস্টের দাবি ‘ভুয়া’

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

অনলাইন ডেস্কঃ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার কথিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট (এসসিবি) থেকে নয়জন ব্যক্তিকে গত ১৩-১৪ আগস্টের মধ্যে ২০ হাজার করে টাকা পাঠিয়েছেন এমন দাবিতে একটি ব্যাংক স্টেটমেন্ট সদৃশ কাগজের কপি প্রচার হচ্ছে শুক্রবার (১৫ আগস্ট) বিকেল থেকে। অনেকেই এই কপির ছবি শেয়ার করে দাবি করেছেন, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য তাদের এই অর্থ পাঠানো হয়েছে। এর আগে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শোবিজ তারকাদের অনেকে সামাজিকমাধ্যমে শোকবার্তা জানান। এরপর সেই পোস্টগুলো ঘিরে ছড়িয়ে পড়ে যে, এদের মধ্যে নির্দিষ্ট কিছু তারকাকে নাকি শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য অর্থ দিয়েছেন শাওন। তবে বিষয়টি ‘ভুয়া’ বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বাংলাদেশ। তারকাদের সেসব পোস্ট টাকার বিনিময়ে দেওয়া হয়েছে দাবি করে সামাজিকমাধ্যমে যে পোস্টটি ছড়িয়ে পড়ে, সেখানে একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি জুড়ে দেওয়া হয়। যেখানে দেখা যায়, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) অ্যাকাউন্ট থেকে ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে ৯ জন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে ২০ হাজার টাকার মতো পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র আলোচনা তৈরি হলে তা যাচাই করেছে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। সংস্থাটি জানায়, সেই ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া। সংস্থাটির তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি ১৩ সংখ্যার হলেও সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ম‚লত ১১ ডিজিটের। এ ছাড়াও যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি লেনদেনের তথ্যকেও অস্বাভাবিক বলছে রিউমর স্ক্যানার। তাদের মতে, ভাইরাল হওয়া স্টেটমেন্টে টাকা গ্রহিতার নাম উল্লেখ থাকলেও, এসসিবির আসল স্টেটমেন্টে গ্রহিতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না। রিউমর স্ক্যানার জানায়, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেটের ওপর এসসিবির লোগো বসিয়ে এই নকল স্টেটমেন্ট বানানো হয়েছে। অতীতেও একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করার নজির রয়েছে। সংস্থাটির ম‚ল্যায়ন অনুযায়ী, কথিত ব্যাংক স্টেটমেন্টটি সম্প‚র্ণ ভুয়া এবং উদ্দেশ্যম‚লকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ