আক্তারুল ইসলাম :
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ৮টি ইভেন্টে আগামী ২মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস। এ লক্ষ্যে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সাফল্যমন্ডিত করা ও প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের সভাপতিত্বে এসময় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন প্রমুখ।
প্রেস-ব্রিফিংএ বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান। বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই স্পোর্টস ইভেন্টের গুরুত্ব তুলে ধরার ওপর জোর দেওয়া হয়। প্রেস-ব্রিফিং এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমটির সফল বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য যে, আগামী ২ মে থেকে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রেস-ব্রিফিং এ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও সাতক্ষীরা জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ