আক্তারুল ইসলাম(সাতক্ষীরা):
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ আশাশুনি)আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। শনিবার ১৫ নভেম্বর বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চৌমুহনী বাজারে নির্বাচনী প্রচারণা লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান এবাদুল ইসলাম,মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল,কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহŸায়ক মোঃ রোকনুজ্জামান, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল, মোস্তফা ইয়াসিন, মৌতলা ইউনিয়ন বিএনপির সিনিঃসহ সভাপতি কাজী ইমাম উদ্দিন, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান,কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, জেলা তরুণ দলের যুগ্ম আহŸায়ক আঃআলিম,কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ হোসেন,কালিগঞ্জ উপজেলা যুবদলের আলমগীর ,কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহŸায়ক ইয়াসিন আলী,মৌতলা ইউনিয়ন ছাত্রদলের মিনহাজ, সদস্য সচিব ফিরোজ হোসেন, ধলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের আহŸায়ক শরিফুল হালদার প্রমুখ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, রাজনীতি সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম