নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৭’শ পিস ইয়াবা সহ মো: আমান উল্লাহ(৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সাথে ২৭ গ্রাম ইয়াবা টেবলেট বানানোর গুরা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের সানার পাড় কনসোর্টিয়াম সিএনজি রি- ফোয়েলিং স্টেশনের সামনে থেকেইয়াবা সহ এই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মো: আমান উল্লাহ কুমিল্লা জেলার মেঘনা থানার টিটিরচর এলাকার ওমর আলীর পুত্র।
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ন কবির খন্দকারের সার্বিক তত্ত¡াবধানে উপ-পরিদর্শক মো: রাজা মিয়ার নেতৃত্বে একটি টিম ১০ জানুয়ারি শনিবার সকাল ০৯:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকাস্থ পিডিকে কনসোর্টিয়াম সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিঃ এর সামনে এলাকায় অভিযানে আসামী মোঃ আমান উল্লাহ (৩০) কে ১ হাজার ৭’শ পিস ইয়াবা, ২৭ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া ও ১টি মোবাইল ফোন সহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে ইতোপূর্বে একাধিকবার অবৈধ মাদক ইয়াবা সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ