সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা পরিদর্শনে বিএনপি নেতা নাজমুল হাসান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রেজাউল করিম খান(সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নোয়নের লক্ষ্যে সেগুলো পরিদর্শন করেছেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিদর্শনে যান তিনি। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ পরিদর্শনকালে শিক্ষার পরিবেশকে আরো সুন্দর ও গতিশীল করার জন্য শিক্ষকদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ছাত্র ও শিক্ষক মন্ডলীর সাথে আলোচনা করেন। এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন। এরপর তিনি উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কাজিপুর সরকারি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও সাউদটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন কালে সাংবাদিকদের নাজমুল হাসান তালুকদার রানা বলেন, আমি একজন শিক্ষা অনুরাগী মানুষ। শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকে যারা ছোট ছোট শিক্ষার্থী তারা একদিন এ দেশের হাল ধরবেন। তাই শিক্ষার পরিবেশ আরো বেগবান ও উন্নত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করব আমি আমার এলাকার শিক্ষকদের, মনে করি তারা খুবই সচেতন, তাই প্রত্যেক নাগরিককের দায়িত্ব শিক্ষা কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।
উল্লেখ্য- বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি এবং বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ