সোনারগাঁওয়ে জোরপ‚র্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সোনারগাঁও প্রতিনিধ:
সোনারগাঁওয়ে প‚র্ব শত্রæতার জের ধরে একটি জমি জোরপ‚র্বক দখল ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ শাহজালাল সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ স‚ত্রে জানা যায়, উপজেলার চরগোয়ালদি এলাকার বাসিন্দা শাহজালাল তার পৈতৃক ও ক্রয়স‚ত্রে প্রাপ্ত জমির বৈধ মালিক হওয়া সত্ত্বেও স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপ‚র্বক জমিটি দখলের চেষ্টা করছেন। অভিযুক্তদের মধ্যে ইকরামুল হক (৪৭), মো. সাগর (৪২), মো. আব্দুল হক (৫০) ও টিপু (৩৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল সকালে অভিযুক্তরা লোকজন নিয়ে এসে জোরপ‚র্বক জমিতে প্রবেশ করে ঘেরাও দিয়ে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করে। এ সময় তার পরিবারের সদস্যরা বাধা দিলেও তা উপেক্ষা করা হয়। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তার পৈতৃক সম্পত্তির প্রায় ৮ ফুট জমি দখল করে নিয়েছে এবং বর্তমানে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মোহাম্মদ শাহজালালের পিতা মো. আখতারুজ্জামান অভিযুক্তদের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করেছেন (মামলা নং- ১৮৫/২০২৬)। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে সোনারগাঁ থানার এএসআই মাইদুল সিকদার জানান, এই বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ