হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ হবে। এই সময়সীমা আর বাঙানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর ২০২৫ সালে শেষ হবে। এই সময়সীমা আর বৃদ্ধি করা হবে না।
উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ