ডাকসু:ভোট গ্রহণ শেষ,ফলের অপেক্ষা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। কড়া নিরাপত্তায় শান্তি পূর্ণভাবেই ভোট শেষ হয়েছে। তবে ভোট গ্রহণ নিয়ে প্রার্থীদের কেউ কেউ অভিযোগও করেছেন। তবে চারটার পর আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বিপুলসংখ্যক ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ডাকসু নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি নেই বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
উপাচার্য বলেন, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবু এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এই মূহুর্তে ফলাফল নিয়ে টান টান উত্তেজনায় প্রার্থী-সমর্থক ও ভোটাররা। অপেক্ষার প্রহর গুণছেন দেশবাসী বিভিন্ন শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষও।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ