নিজস্ব প্রতিবেদক :

ডেমরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কন্ঠের রিপোর্টার জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার সাথে সাংবাদিক খালেদ মাসুদকে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানো এবং চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা তাঁতী দলের সদস্য সচিব মোঃ মুকূল হোসেনকে তাঁতি দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি এবং তাঁতী দলের সকল নেতাকর্মীদেরকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করে ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রেজাউল করিম রানা ও সদস্য সচিব আবুল কাশেম পাটোয়ারী স্বাক্ষরিত দাপ্তরিক চিঠিতে বহিষ্কার করেন। জুলাই আগস্টের মামলার বাদি হয়ে স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতাকে সাথে নিয়ে মামলা বানিজ্য সিন্ডিকেট গড়ে তোলেন এই মুকুল। তিনি মামলা বাণিজ্য ছাড়াও সরকারি জায়গা দখল করে গড়ে তুলেছেন বেশ কয়েকটি দোকান ব্যক্তি মালিকানাধীন ফ্ল্যাট। মুকুল বহিষ্কার হওয়ায় ভুক্তভোগীরা মিষ্টি বিতরণ করেন। ভুক্তভোগী সাংবাদিক খালেদ মাসুদ, খোরশেদ আলম,ও একজন পুলিশ কর্মকর্তা দ্রæত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।