জীবনযাপন ডেস্ক
সুস্থ জীবনযাপনের জন্য শুধু কী খাচ্ছেন তাই নয়, কখন ও কিভাবে খাচ্ছেন সেটাও খুব গুরুত্বপ‚র্ণ। অনেকেই ভাবেন ডায়েট না করলে ফিট থাকা যায় না, কিন্তু এটি পুরোপুরি ঠিক নয়। নিয়মিত সঠিক সময়ে সঠিক খাবার খাওয়াই আসল চাবিকাঠি। অনেকেই ওজন কমাতে চিনি কমিয়ে দেন বা খাবারে প্রোটিন বাড়িয়ে কার্বোহাইড্রেট কমিয়ে দেন।
কিন্তু এমন কঠিন নিয়ম না মেনেও শুধুমাত্র প্রতিদিন সঠিকভাবে সালাদ খাওয়ার অভ্যাস গড়ে তুললে ভালো ফল পাওয়া যেতে পারে।
সালাদ কেন গুরুত্বপ‚র্ণ? পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় সালাদ রাখা শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে ডায়াবেটিস ও ওবেসিটির (স্থ‚লতা) মতো সমস্যায় সালাদ কার্যকর ভ‚মিকা রাখে। সালাদ খাওয়ার ফলে শরীরে পানিশ‚ন্যতা হয় না, প্রয়োজনীয় ভিটামিন ও ফাইবারও মেলে সহজেই।
কখন সালাদ খাবেন?
অনেকেই দুপুরের খাবারের সঙ্গে সালাদ খান। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, সালাদ খাওয়া উচিত ম‚ল খাবারের আগে। কারণ, খাবারের পরে সালাদ খেলে রক্তে শর্করার পরিমাণ দ্রæত বেড়ে যেতে পারে, যা ডায়াবেটিক রোগীদের জন্য ক্ষতিকর। অন্যদিকে, খাওয়ার আগে সালাদ খেলে পেট ভরতে শুরু করে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।
এতে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য হয়। যাদের ডায়াবেটিস আছে, তারা সালাদে রাখতে পারেন— শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, লেটুস। এইসব উপাদানে রয়েছে প্রচুর ফাইবার, পানি ও উপকারী উপাদান। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
এবার ইমরানের সঙ্গী তানজিলা
বিনোদন ডেস্ক:
সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। এর আগে তাঁর হাত ধরে অনেক শিল্পীই শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই তালিকায় আছেন আতিয়া আনিসা, হুমায়রা ঈশিকা, মারুফা তৃষা, বৃষ্টি ইসলামের মতো শিল্পীরা। এবার আসছে ইমরান ফিচারিং তানজিলা মিম।
‘আঙুলে আঙুল’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান। মিমের সঙ্গে দ্বৈত গেয়েছেনও তিনি। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৈকত রেজা। সিএমভির ইউটিউব চ্যানেল থেকে শিগগিরই গানটি প্রকাশিত হবে।