রায়গঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

‎সিরাজগঞ্জ প্রতিনিধি:
রায়গঞ্জে তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারে সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ, তাড়াশ ও সলংগা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হকের নেতৃত্বে হাজারো নেতা কর্মীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২ টার দিকে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‎শোভাযাত্রায় হাজারের অধিক অধিক মোটর সাইকেলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ করে।
‎শোভাযাত্রাটি শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভিপি আয়নুল হক বলেন, ৯০ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছে, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার জেলে গিয়েছে শহীদ জিয়ার আদর্শ থেকে এক পা পিছনে হটিনি এবং দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ