জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে নানান কর্মসূচি পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

শাহীন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ

জুলাই-অগাষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও জুলাই গণঅভ্যুত্থান দিব-২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে নানান কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের জেলা প্রশাসন সহ জেলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

মঙ্গলবার ৫ জুলাই দিবসটি উপলক্ষে প্রথমে সকাল ৯টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে প্রশাসনের সকল কর্মকর্তাগণ জুলাই-অগাষ্ট গণঅভ্যুত্থানে নিহত হাফেজ মাওলানা মোঃ মইনুল ইসলাম সহ জেলার সাত শহীদের কবর প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন।

এরপর সকাল সাড়ে ৯টায় বন অধিদপ্তর, জেলা প্রশাসন ও শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে জুলাই-অগাষ্ট গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদদের স্মৃতি সংরক্ষণে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচির আয়োজন করে শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

দিবসটি উপলক্ষে এদিন সকাল ১০টায় জেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসন স্কুল ও কলেজ মাঠে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে আমার চোখে জুলাই বিপ্লব “জুলাই বৃক্ষ স্মারক” এর ফলক উন্মোচন করা হয়।

পরে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা গণ তাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন দাবি ও সুপারিশ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান নিহত পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের উদ্যেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও ) এম. রকিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা জামায়াতের পাবে আমির অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, অধ্যাপক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে ক্রেস্ট, ঘড়ি ও ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।

অপরদিকে জুলাই-অগাষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর গোপালগঞ্জ জেলা সহ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা কমিটির উদ্যোগে বিজয় র‍্যালী করে জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শ্লোগান দিয়েছে। পাশাপাশি দল দুটি সপ্তাহব্যাপী বেশকিছু কর্মসূচি গ্ৰহণ করেছে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ