নাচেল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি রেলী উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার বাসস্ট্যান্ড-ইসলামপুর সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় অফিসের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান হোসেন আকন্দের সভাপতিত্বে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে উপজীব্য করে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমবায়ী ও পশু চিকিৎসক হাফিজুর রহমান, আব্দুল জাব্বার ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন’র শাখা ব্যবস্থাপক নাদিরা খাতুন।