নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যা-ই হোক তা মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ বিষয়ে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন। রাকিবুল অভিযোগ করে বলেন, বুথের তুলনায় পর্যাপ্ত পোলিং এজেন্ট নেই, যা সমস্যার সৃষ্টি করছে। এ ছাড়া একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেয়ার অভিযোগও এসেছে বলে তিনি উল্লেখ করেন।
ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না
অভিযোগ ছাত্রদলের আবিদুলের
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল অংশের ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।
তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো আলাদা কার্ড তৈরি করেনি। ফলে তাকে মেয়েদের হলের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
তবে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, ‘প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম, বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’ পরে তিনি জগন্নাথ হল কেন্দ্রে গিয়ে বলেন, ‘আমি এসে কাউকে পাইনি। আর কেউ ঢুকতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের দেওয়া আচরণবিধি অনুযায়ী, ভোটাররা নিজ নিজ হলের বৈধ পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন। এছাড়া অনুমোদিত নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট ও রিটার্নিং অফিসার ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ নেই।