রূপগঞ্জে বিএনপির বিজয় শোভাযাত্রা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি বিজয় শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে। আজ(৫আগস্ট)মঙ্গলবার গোলাকান্দাইল গোলচত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহŸায়ক মোঃ নাছির উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন বিজিএমইএর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মাহাবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের আহবায়ক হাফেজ জাকারিয়া ও উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম প্রমুখ।

সভায় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, এই শোভাযাত্রা শুধু একটি উৎসব নয়। এটি আমাদের অতীতের আত্মত্যাগ ও শহীদদের স্মরণ করার দিন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই মাসে শহীদ হওয়া আমাদের সেই তরুণদের, যারা এই ফ্যাসিস্ট সরকারের গুলিতে রাজপথে প্রাণ হারিয়েছেন। তারা কোনো দলের জন্য নয়, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জীবন দিয়েছেন।

জুলাই শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দেশে আবার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ফিরবে। খালেদা জিয়া মুক্ত হবেন এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। পরে শহীদের রুহের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতার জন্য মোনাজাত করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ