সিরাজদিখানে জনসচেতনতা মূলক সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

সিরাজদিখানে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচীর অংশ হিসেবে আজ ১ নভেম্বর শনিবার উপজেলার বাসাযিল ইউনিয়নের কুন্দুলিয়া ভাসানী সরকারিপ্র্রাথমিক বিদ্যালয়প্র্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার পারভেজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবু বক্কর। অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিরাজি খান থানা পুলিশের পলাশপুর ক্যাম্প ইনচার্জ সিদ্দিকুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্য দিলবার হোসেন, বিএনপি নেতা মিন্নাত আলী, বাসাইল ইউনিয়ন যুবদল নেতা জমির আলী, স্থানীয় সমাজ সেবক আলতাব হোসেন, আক্তার হোসেন, মোঃ রুবেল, সিরাজুল ইসলাম শিমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ