আন্দোলনে অচল বরিশাল নগরী, অনশনে বসা দুই শিক্ষার্থী অসুস্থ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

জেলা প্রতিনিধি (বরিশাল):

‎বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো চলছে ‘বরিশাল বøকেড’ কর্মসূচি। এর ফলে আন্দোলনের ১৫ দিনে প্রবেশ করেছে বরিশাল। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
সকাল ১১টার দিকে শেবাচিম হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করা শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।
দুপুর ১২টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে কার্যত অচল হয়ে পড়ে বরিশাল নগরী। যানজট, গাড়ির সংকট ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। এ অবস্থায় স্থানীয়রা দ্রæত আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান।
শিক্ষার্থী সিফাত বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছি, কিন্তু কর্তৃপক্ষ কোনো প্রকার আলোচনা করছে না। স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আরেক শিক্ষার্থী জিয়াউল হাসান বলেন, আমাদের সঙ্গে কথা না বলে সরকার ভুল করছে। স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে দাবি মেনে নিতে হবে। নয়তো আমাদের আন্দোলন থামানোর সাধ্য কারো নেই।
শিক্ষার্থী শান্ত খান অভিযোগ করেন, “দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে। যৌক্তিক আন্দোলনে সাড়া না দিয়ে সরকার পুলিশ-সেনা বাহিনী ব্যবহার করে ভয় দেখাচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদের মতো আচরণ করছে। এবার স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আন্দোলনে একাত্মতা জানিয়ে সদর রোড এলাকার কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও সড়ক অবরোধে অংশ নেয়। বিকেল ৪টায় আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান। এর আগে, রোববার শেবাচিম হাসপাতাল নিয়ে সংবাদ সম্মেলনে পরিচালক মশিউর মুনির সংস্কারের জন্য তিন মাস সময় চান। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ