নাচোলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী । সোমবার বিকেলে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ গেইট থেকে নাচোল বাসস্ট্যান্ডে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে মিলিত হয়।

উপজেলা ও পৌর বিএনপি এবং অংগসহযোগী সংগঠনের আয়োজনে পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আশিক মাহমুদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, সাংগঠনিক সম্পাদক নূর কামাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দীন, ও কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোসলিম উদ্দীন। এসময় বিএনপির উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের ভোটার-সমর্থক এবং নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ