নাচোলে ভিন্ন ধর্মালম্বিদের নিয়ে জামায়াতের মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণ 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণীসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৫ টায় বেগম মহসীন ফাজিল মাদরাসা চত্বরে পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ইয়াহ্ ইয়া খালেদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম। এসময় উপজেলা ও পৌর জামায়াতের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ  দুই শতাধীক অস্বচ্ছল ভিন্ন ধর্মালম্বীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ