সীমানা পুনর্নির্ধারণ শুনানি কালে হট্রগোল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ওপর জমা হওয়া আবেদনের ওপর শুনানিকালে ধাক্কাধাক্কি-হাতাহাতি-কিল-ঘুষির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) এই শুনানি শুরু হয়। শুনানিকালে বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহর অভিযোগ, তিনিসহ তাঁর দলের নেতা-কর্মীদের […]

কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে ডাকাতি

কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদল নেতা ও মহিপুর থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনসহ তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ডাকাতরা মিলনের বাসা থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা ও অন্যান্য মালামালসহ মোট আনুমানিক ২২ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে […]

বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের মূল‍্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” প্রতিপাদ্যে এবারে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি’র সভাপতিত্বে ও প্রাণী […]

শাপলা চত্বরে হত্যা : সাবেক আইজিপি শহীদুল হকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

অনলাইন ডেস্ক: প্রায় এক যুগ আগে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকসহ গ্রেফতার চারজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রবিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন […]

বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে সড়ক অবরোধ

খেলাফত হোসেন খসরু(পিরোজপুর): বাগেরহাট-৪ সংসদীয় আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং আসনটি পূর্ণ পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে রবিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। অবরোধ কর্মসূচিতে অংশ নেয়া এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বাগেরহাট-৪ আসন বাতিলের সিদ্ধান্ত, জনবিচ্ছিন্ন ও অগণতান্ত্রিক। আসনটি বহাল না […]

বরগুনার তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বরগুনায় সর্বস্তরের নাগরিকবৃন্দের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বরগুনা পৌরমার্কেট চত্বরে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনায় তিনটি সংসদীয় আসন পুনর্বহাল না হলে জেলার মানুষ উন্নয়নবঞ্চিত হবে। বরগুনা জেলা বিএনপি নেতা এডভোকেট মুরাদ খানের সভাপতিত্বে আয়োজিত জনসমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের […]

পিরোজপুরে মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুস সালেক মোল্লার স্মরণসভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী, জেলা জাসদের সাবেক সভাপতি এবং নাজিরপুর উপজেলার বানিয়ারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালেক মোল্লার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সংসদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা নুরদিদা খালেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত […]

রোহিঙ্গা সংকট মোকাবিলায় কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন আজ থেকে শুরু

ডিজিটাল রিপোর্ট: রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের পথ খুঁজছে বাংলাদেশ। সেই লক্ষ্যে কক্সবাজারে আজ থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার (২৪ আগস্ট) থেকে ২৬ আগস্ট উখিয়ার ইনানীর সেনাবাহিনী পরিচালিত হোটেল বে-ওয়াচ মিলনায়তনে চলবে উচ্চ পর্যায়ের এ আয়োজন। ‘টেকঅ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক […]

বাউফলে ডাকাতির অভিযোগে দুইজনকে গণপিটুনি, একজনের মৃত্যু

ডিজিটাল রিপোর্ট: ডাকাতির অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলায় আটক দুজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এসময় গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। শনিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. উজ্জল মোল্লা (৩২)। তিনি কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুক মোল্লার ছেলে। আহত […]

হাসিনা-কামালের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য চলছে

নিজস্ব প্রতিবেদক: ৭ম দিনের মতো চলছে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ। দুপুরে বিচারপতি মো. গোলাম মর্ত‚জা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্য দিচ্ছেন রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক গিয়াসউদ্দিন।এদিকে, আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে […]