বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালী বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি

আক্তারুল ইসলাম: “পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে, WaterAid Bangladesh এবং Swisscontact Bangladesh-এর সহযোগিতায় ‘GO4IMPACT’ প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী […]
ব্রীজ উন্নয়ন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে রাজাপুর উপজেলা বাসীর

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে ব্রীজের উন্নয়ন এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে উপজেলা বাসীর। ব্রীজ নির্মাণের পরে জনভোগান্তি দূর হওয়ার কথা থাকলেও উল্টো সেখানে দুর্ভোগ বেড়েছে। ব্রীজ নির্মানের সময় খালের মধ্য খানে শক্তপোক্ত বাঁধ নির্মাণ করা হয়। ব্রীজের কাজ শেষ হওয়ার পরে তা পুরোপুরি অপসারণ না করায় চরম দূর্ভোগে পড়েছে স্থানীয়রা। সৃষ্টি হয়েছে জলবদ্ধতা,পানি না পেয়ে […]
২৪ ঘন্টায় আরও নতুন ৬জনের হাম সনাক্ত হামের উচ্চ ঝুকি টিকাদান কার্যক্রম অব্যাহত

মোঃ আসাদুজ্জামান : বরগুনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও নতুন ৬জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এই নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৭৪ জন। বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে ২৪ জন। বরগুনায় হামের প্রাদুর্ভাব প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। প্রথম তিন দিনে ৭ হাজার ৮৭৭ […]
তেল সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বরগুনায় মানববন্ধন

মোঃ আসাদুজ্জামান : কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির উদ্যোগে বুধবার বেলা ১১ টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহ ও সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন […]
নাচোলে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

এমএকে.জিলানী(নাচোল)ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দু’দিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী(এলজিইডি) সাদেকুল ইসলাম,কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, নাচোল মহিলা কলেজের […]
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

হারুন-অর-রশিদ বাবু (রংপুর) রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল এন্ড কলেজের সাময়িক বরখাস্ত কৃত সহকারী প্রধান শিক্ষক রফিকুল বারীর বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে নিজের অপরাধ আড়াল করতেই তিনি বিভিন্ন দপ্তর ও গনমাধ্যমে ভুল তথ্য সরবরাহ করছেন অভিযুক্ত রফিকুল বারী। বিদ্যালয় সূত্রে জানা […]
ট্রাম্পের কণ্ঠে ধ্বংসের হুশিয়ারী

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খোলার জন্য দেওয়া সময়সীমা ঘনিয়ে আসতেই ইরানকে নতুন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি বলেন, “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না। তিনি আরও বলেন, “আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু […]
জ্বালানি সংকটেও সচল মোংলা বন্দর ৯ মাসে খালাস ১.০৫ কোটি টন পণ্য

বাগেরহাট প্রতিনিধি। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট ও অর্থনৈতিক নানা প্রতিক‚লতার মাঝেও আগের গতিতেই এগিয়ে চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা। আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, পলি অপসারণ এবং দক্ষ ব্যবস্থাপনার ফলে এই বন্দরে বিদেশি জাহাজের আগমন ও পণ্য খালাসের হার বর্তমানে সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আশানুরুপ পন্য আমদানি-রফতানী হয়েছে মোংলা বন্দর দিয়ে। বন্দরের হারবার বিভাগ জানায়, বৈশ্বিক জ্বালানি […]
হিলি সীমান্তে মাদকবিরোধী অভিযান, নারীসহ আটক ৫

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দিনাজপুরের হাকিমপুর (হিলি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা। অভিযানে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ […]
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃসিফন মিয়া (লন্ডন থেকে): যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের পঞ্চখানা হলে এক মতবিনিময় ও বিশেষ সাধারণ সভা সংগঠনের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ড. আজিজুল আম্বিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক রবীন সিদ্দিকী। বিশেষ […]