২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মা-মেয়েকে খুনের ঘটনায় ম‚ল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাসহ তার স্বামী রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। ডিএমপি জানিয়েছে, এই চাঞ্চল্যকর হত্যাকাÐটি ঘটেছে ২ হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে। ডিএমপি […]
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে গাজী তাহমিদ খান (২০) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের পর রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় তিনি বারইয়ারহাট পৌর বাজার এলাকায় ছিলেন। নিহত তাহমিদ উত্তর হিঙ্গুলী এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি ইসলামী […]
তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘শিগগিরই’ দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কবে তিনি দেশের মাটিতে পা রাখবেন তা খোলাসা করা হয়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এ কথা জানান। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির […]
হিলি মুক্ত দিবস আজ

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর- হিলি হানাদার মুক্ত দিবস আজ। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে প্রচন্ড যুদ্ধের পর আজ মুক্ত হয়েছিলো হিলি। একাত্তরের ১১ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর সঙ্গে প্রচন্ড যুদ্ধের পর ৭নং সেক্টরের আওতায় দিনাজপুরের হিলি হানাদার মুক্ত হয়েছিলো। মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন স্থানে সম্মুখ ও গেরিলা যুদ্ধে হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় গ্রামের গোলাম […]
দূষণমুক্ত সুন্দরবন গড়তে বরগুনায় সাংবাদিকদের যৌথ অঙ্গীকার

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনায় সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং তথ্যভিত্তিক পরিবেশ সাংবাদিকতা শক্তিশালী করতে সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার সাংবাদিক, পরিবেশকর্মী ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সুন্দরবন রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণে একমত […]
গাইবান্ধায় ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা

মোঃ আবু জাফর মন্ডল(গাইবান্ধা)ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপের অংশ হিসেবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে […]
রূপগঞ্জে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের সাত দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ১০ ডিসেম্বর বুধবার কলেজ মাঠে তারা এ কর্মসূচি পালন করে। কলেজ মাঠে আয়োজিত অবস্থান কর্মসূচি পূর্বক সভায় বক্তব্য রাখেন সরকারি কলেজ শিক্ষক সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিরুন আল রশিদ, কেন্দ্রীয় […]
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন। গোলাকান্দাইল […]
৩০ ফুট গভীরকূপে ২ বছরের শিশু, উদ্ধারের চেষ্টা

রাজশাহী প্রতিনিধি রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে (৩০ ফুট) দুই বছরের শিশু পড়ে গেছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম সার্জিদ (২)। সে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের […]
কেরানীগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ স্কুল শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে কদমতলী গোলচত্বর এলাকায়এলিগেন্ট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রমজান আলী (৩১) কে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিশুটি অবস্থা আশংকাজনক। ঢাকা মেডিকেলে ভর্তি। গত ৭ ডিসেম্বর এ ঘটনায় ভুক্তভোগী ওই […]