বরগুনায় নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনায় বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে । বুধবার বরগুনা উপজেলা কার্যালয়ের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ৮৩টি মোটরসাইকেল, ১টি বাস, ১টি প্রাইভেটকার, ৩টি ট্রাকে তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৬টি মামলা করা হয়। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট […]

কলাপাড়ায় বিধবার জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের বিধবা সাজেদা বেগমের (৬২) আবাদ করা ১৮ শতক জমির ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সে মহিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। জমির অবস্থান, নিজামপুর মৌজার বিএস খতিয়ান নম্বর-৯৯। যার দাগ নম্বর-৩৭১৬। জানা গেছে, একই এলাকার অভিযুক্ত হাফেজ আব্দুল বারেক (৫৫) দীর্ঘদিন ধরে মৃত […]

ফিস্টুলা প্রতিরোধে সিরাজগঞ্জে কর্মশালা

রেজাউল করিম খান(সিরাজগঞ্জ)ঃ সিরাজগঞ্জে নারীদের প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ ও নির্মূল কার্যক্রমকে গতিশীল করতে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এই কর্মশালার আয়োজন করা হয়। আয়োজনকে সহযোগিতা করে খঅগই–টঘঋচঅ–ঋজজঊও প্রজেক্ট। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিভিল […]

শাকিব নির্ভরতা সুসংবাদ নয়-অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢালিউডের মেগাস্টার শাকিব খান। গত এক যুগেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি। তবে এই ‘একচ্ছত্র আধিপত্য’ বা শাকিব-নির্ভরতাকে চলচ্চিত্রের জন্য ‘সুসংবাদ’ বলে মনে করেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার মতে, শাকিব খান ছাড়া অন্য কোনো নায়ককে নিয়ে নামি প্রোডাকশন হাউসগুলোর কাজ করতে না চাওয়া ইন্ডাস্ট্রির জন্য অশনিসংকেত। সম্প্রতি […]

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার দুপুর আড়াইটার পর থেকে তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। ২০ শতাংশ ভাতার দাবিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই আন্দোলনে নেমেছেন। জানা গেছে, বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রায় ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। […]

টানা দ্বিতীয়বারের মতো এমএলএস এর বর্ষসেরা খেলোয়াড় মেসি

ক্রীড় ডেস্ক : মেজর লিগ সকারের (এমএলএস) তিন দশকের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন। এর আগে তিনি ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। এ বছর তার দল ইন্টার মায়ামি নিয়মিত মৌসুমের সাপোর্টার্স শিল্ড জিততে না পারলেও পরে এমএলএস কাপ জিতেছে। রোববার (৭ ডিসেম্বর) চেজ […]

মালয়েশিয়ায় নারীদের শৌচাগারে ঢুকে পড়ায় বাংলাদেশি যুবক আটক

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার জোহর রাজ্যে নারীদের শৌচাগারে ঢোকার অভিযোগে ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুলাই বাস টার্মিনালে ঘটনাটি ঘটে। কুলাই জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার তান সেং লি বুধবার (১০ ডিসেম্বর) এক বিবৃতিতে জানান, গত মঙ্গলবার কুলাই বাস টার্মিনালে একজন বাংলাদেশি যুবককে নারীদের শৌচাগারে প্রবেশ করার […]

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপিত

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ): ময়মনসিংহের ইতিহাসে স্বর্ণাক্ষরে খচিত মুক্ত দিবস এবার উদযাপিত হয়েছে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে শহরজুড়ে নানা আয়োজনে স্মরণ করা হয় ১৯৭১ সালের এই গৌরবময় দিনটি। সকালে ছোট বাজার মুক্তমঞ্চে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন–পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা, […]

পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল স‚ত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে বিষয়টি নিয়ে কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি। আজ বুধবার সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা […]

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টা ১০ মিনিটের সময় বঙ্গভবনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এসময় তার সঙ্গে চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ রয়েছেন। বৈঠক […]