১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি কে কোথায় নির্বাচন করবেন

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা-১১ আসনে। […]

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যার ঘটনায় ম‚ল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সুত্র জানায়, বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মীকে ঝালকাঠি থেকে […]

পাইকগাছায় অবাধে চলছে অতিথি পাখি শিকার

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা)ঃ প্রতিবছরের মত পাইকগাছায় শীতের মৌসুমের শুরুতই ঝাঁকে ঝাঁকে আসছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। এক শ্রেণীর মানুষ মিউজিক ও ফাঁদ পেতে তা অবাধে শিকার করছে। উপজেলার লতা, দেলুটি, কপিলমুনি, গদাইপুর, গড়ইখালী ও সোলাদানা ইউনিয়নের বিভিন্ন বিলে চলছে অতিথি পাখি শিকার। এ বছর অতিথি পাখিদের সংখ্য যেমন বেশি আসছে তেমনি শিকারীদের সংখ্যা বেশি […]

নাচোলে সাংবাদিকদের ওসির মতবিনিময়

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী । আজ বুধবার ওসির কার্যালয়ে থানার সার্বিক আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ওসি আছলাম আলী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী দলের ভোটার-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও সংঘাত যেন না ঘটে তার পূর্ব প্রস্তুতি ও তথ্য দেওয়ার […]

ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামীতে সরকার গঠন করবে জামায়েত: ড.ফয়জুল হক

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের এমপি প্রার্থী ড. ফয়জুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। কাঁঠালিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন জামায়াতের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ […]

রাজশাহী দিয়ারা সেটেলমেন্ট অফিসে সুজন কান্তি দাসের নেতৃত্বে চলছে দুর্নীতি ও ঘুষ বানিজ্যে

অনুসন্ধানী -১ম পর্ব রাজশাহী থেকে ফিরে মোহাঃ আলী আশরাফ খোকন: রাজশাহী দিয়ারা সেটেলমেন্ট অফিসে চলছে দুর্নীতি, ঘুষ বাণিজ্যের মহোৎসব। সরকারি খতিয়ান ও নক্সা বিলি থেকে শুরু করে রেকর্ড সংশোধন পর্যন্ত প্রায় প্রতিটি ধাপে চলছে টাকা লেনদেন। এ অনিয়মের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেটেলমেন্ট অফিসার সুজন কান্তি দাস। দেবীনগর মৌজায় জালিয়াতির চিত্র: চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬৭ নং দেবীনগর মৌজা, […]

নারায়ণগঞ্জ-৩ আসনে জনপ্রিয়তা বাড়ছে জামায়াতে ইসলামীর

কামরুজ্জামান.মিলন. (নারায়ণগঞ্জ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থীর নিয়মিত জনসংযোগ, উঠান বৈঠক, ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রর্থনা সহ নানামুখী প্রচার প্রচারনায় এই নির্বাচনী এলাকায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে জামায়েতে ইসলামীর। তফসিল ঘোষণা না হলেও নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারনা পুরোদমে শুরু করেছে নির্বাচনমূখী বিভিন্ন রাজনৈতিক দলের […]

কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। এর পরে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। একই সঙ্গে দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়। দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। পরে সকাল […]

তরুণ প্রজন্মের নানা আসক্তি ও পতনের নেপথ্যে সাত কারণ

ইসলামের কন্ঠ : ইদানীং তরুণ প্রজন্ম যেসব বড় সমস্যার সম্মুখীন হয়, তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন ধরনের আসক্তি। এসব আসক্তি তাদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক জীবনে গভীর নেতিবাচক প্রভাব ফেলে। যেমন মাদকাসক্তি, নানা গেমে আসক্তি, অতিরিক্ত কেনাকাটায় আসক্তি ইত্যাদি। যুবসমাজের মধ্যে বিস্তার লাভ করতে থাকা এসব আসক্তির কারণগুলো সাধারণত তিন ভাগে বিভক্ত— ব্যক্তিগত কারণ : […]

লাল রঙের সবজির যত স্বাস্থ্য গুণাগুণ

জীবনযাপন ডেস্ক : শরীর সুস্থ রাখতে আমরা নানা ধরনের খাবার খাই, তবে প্রকৃতির দেওয়া কিছু রঙিন শাক-সবজির উপকারিতা সত্যিই চমকপ্রদ। বিশেষ করে লাল রঙের সবজি; লাল ক্যাপসিকাম, বিট, লাল বাঁধাকপি বা টমেটো—শুধু রান্নায় রং যোগ করে না, বরং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতেও গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লাল সবজি এখন মিরাকুলাস ফুড হিসেবে […]