গোবিন্দগঞ্জে ব্যাংক প্রতারক চক্রের সদস্য আটক

মোঃ আবু জাফর মন্ডল ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের সদস্য রফিকুল ইসলামকে (৫০) আটক করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান […]
বদলী হলো নাচোলের আলোচিত সেই এসআই আতাউর

এমএকে. জিলানী(নাচোল) : অবশেষে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বদলী করা হলো নাচোল থানার সেই আলোচিত সাবইন্সপেক্টর (এসআই) আতাউর রহমানকে। ১৯ নভেম্বর নাচোল ইউপির হাঁকরইল গ্রামে এসআই আতাউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স মাদক (চোলাই মদ) উদ্ধার করে। উদ্ধারের পর মাদক তৈরীকারীদের কাউকে আটক না করে ওই গ্রামের মৃত রমজান হাজীর ছেলে নিরাপরাধ মজিবুর রহমানকে চড় মেরে […]
নিরাপত্তা সুপারভাইজার থেকে শত কোটি টাকার মালিক গোল্ডেন কামালে’র আয়ের উৎস কোথায়

রবিউল ইসলাম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা সুপারভাইজার (সিভিল এভিয়েশন) কামাল হোসেনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, মানবপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । দীর্ঘদিন ধরে বিমানবন্দরের অনিয়মে তার নাম যুক্ত থাকলেও সাম্প্রতিক দুদক অভিযানের পর আবারো আলোচনায় আসে ‘গোল্ডেন কামাল’। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার […]
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে ‘কটুক্তি’র অভিযোগে মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘কট‚ক্তি’র অভিযোগে শাহিন মাহমুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ আবেদনটি খারিজ করে দেন। গতকাল বুধবার আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর। আদালত বাদীর জবানবন্দি […]
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের তরুণ সামরিক […]
জুলাই গণহত্যা- শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদন্ড চৌধুরী আবদুল্লাহর ৫ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদন্ড […]
হিরো আলম গ্রেপ্তার

বিনোদন ডেস্ক দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় তাকে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে। এর আগে হিরো আলমের স্ত্রী রিয়ামনি হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হাতিরঝিল থানায় মামলা করেছিলেন। গত বুধবার ঢাকার […]
রূপগঞ্জে ছাত্রলীগের ৭ নেতা গ্রেপ্তার

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ)ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা ও পূর্বাচল উপশহর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে গ্রেপ্তাার করেছে পুলিশ। আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের জন্য আজ (১২নভেম্বর) বুধবার ঢাকা যাওয়ার সময় উপজেলার তারাবো পৌরসভার বরপা ও পূর্বাচলসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা […]
রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগের লকডাউন কর্মসূচী বাস্তবায়নে গোপন মিটিং চলাকালে ৪ জন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটির ভেতরে বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ড সহ-সভাপতি আমির হোসেন (৪৫), ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক […]
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের ভালুকজান বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভেতরে থাকা ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন বাসের চালক জুলহাস মিয়া । মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুলহাস মিয়ার বাড়ি ভালুকজান এলাকাতেই। ফুলবাড়ীয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার জানান, […]