রাজধানীর বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা […]

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ট্রাফিক ফাইন বা জরিমানা সংক্রান্ত ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা করার ঘটনা বাড়ছে। ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ওটিপি ও লিংক পাঠিয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা করে যাচ্ছে প্রতারকদের একটি চক্র। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ স‚ত্র জানায়, সম্প্রতি অনেক নাগরিক ট্রাফিক ফাইন সংক্রান্ত এমন বার্তা পাচ্ছেন, যেখানে একটি লিংকে ক্লিক করতে […]

৪ দিনের রিমান্ডে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক: শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে দীপু মনিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক ১০ দিনের […]

হানিফসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (৬অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। মামলায় মাহবুবুল আলম হানিফ বাদে অন্য তিন আসামি হলেন, […]

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

আক্তারুল ইসলাম: সাতক্ষীরার লম্পট, চরিত্রহীন, দুর্নীতিবাজ ঘুষখোর, নারী লোভী, মাদকাসক্ত সিভিল সার্জন ডাক্তার মোঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে শত শত নারী ও পুরুষ। আজ সোমবার সাতক্ষীরা শহরের খুলনা রোড় মোড়ে “সাতক্ষীরা জেলাবাসীর” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী […]

উখিয়ায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ ৪ জন আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র-গুলি-ইয়াবাসহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে।এসময় তাঁদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ,১টি রাইফেলের খালি খোসা, ১টি শর্টগানের খালি খোসা ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পালংখালীর ২ নং ওয়ার্ডের ফরিদ আলমের ছেলে মোঃ […]

নৌবাহিনীর বিশেষ অভিয়ান বরগুনায় মাদক কারবারি আটক

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) : আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্য়ক্রম প্রতিরোধে বরগুনার প্রতিটি উপজেলায় নিয়মিত অভিয়ান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় বরগুনার তালতলীতে নৌবাহিনীর বিশেষ অভিয়ানে ২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে নৌবাহিনী সদস্যরা। আটককৃত মাদক কারবারির নাম […]

সাদাপাথর লুটপাটের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুট ও ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু লুটের অভিযোগে আওয়ামী লীগ নেতা আবদুল ওদুদ আলফু ওরফে আলফু চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানা সদর অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলফু চেয়ারম্যান কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের […]

রাজশাহীতে ডিবি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে মহানগর ডিবি পুলিশের এস আই হুমায়ন কবিরের ব্যক্তিগত আক্রোশ থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গাফফার(৫০)ও তার পরিবার।শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর একটি প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গাফফার আপনি ও তার পরিবার জানান, নগরীর বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীরধার এলাকায় আমার বাড়ি। […]

নোয়াখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকান্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ দুটি হত্যাকান্ড ঘটে বলে জানায় নিহতের স্বজনেরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিজয় […]