বরগুনায় ১২০ টাকায় পুলিশে চাকরি

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা বজায় রেখে বরগুনায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মাত্র ১২০ টাকা খরচে পুলিশের এই নিয়োগে বরগুনা জেলা থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করার সুযোগ পেল১২ জন তরুণ-তরুণী । গতকাল সন্ধ্যায় বরগুনা পুলিশ লাইন্স ড্রিল সেটে পুলিশ সুপার মো. আল-মামুন […]
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার […]
রূপগঞ্জে পাউবো’র জমি গিলে খাচ্ছে এসিআই সল্ট: প্রশাসন নিরব

মোঃ আবু কাওছার মিঠু(রূপগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এসিআই সল্ট কোম্পানির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখলের অভিযোগ রয়েছে। এসিআই সল্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে পাউবোর ২২১ শতাংশ জমি দখল করে কারখানা পরিচালনা করছে। অনুসন্ধানে জানা যায়, এসিআই সল্ট লবন কোম্পানিটি পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৮ বিঘা জমি […]
পাইকগাছায় পল্লী বিদ্যুতের কর্মচারীদের গণছুটি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা): পল্লী বিদ্যুৎ কর্মচারীদের চার দফা দাবির প্রেক্ষিতে গণছুটি পালনের অংশ হিসেবে পাইকগাছা জোনাল অফিসের ৯০ জন কর্মচারী স্টেশন ত্যাগ করেছেন। এতে পাইকগাছা (শিববাটি) ও কপিলমুনি (সলুয়া) উপকেন্দ্র, যা কেপিআই (Key Point Installation) ভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরিস্থিতিতে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে […]
সেন্টমার্টিন উপক‚ল থেকে ৪০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সমুদ্র উপক‚লে বঙ্গোপসাগর থেকে ৪০ জেলে মাছ শিকার করে ফিরছিলেন। পথে ৫টি ফিশিং বোটসহ ছেলেদের অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-প‚র্ব সাগরে এ ঘটনা ঘটে। টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এ ঘটনা […]
গুলশান থানার সাবেক ওসি গ্রেপ্তার

আমাদের কন্ঠ ডেস্ক: গুলশান থানার সাবেক পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামকে একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে এসেছেন বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং মির্জাপুর থানা […]
ডিডি-প্রশাসনিক কর্মকর্তার দুর্নীতি তদন্তে দুদক ঢাকা মেডিকেল কলেজের সরকারী কোটি টাকা লোপাট

* পুরাতন ভবন ভাঙ্গার পরিকল্পনা থাকা স্বত্বেও ভবনে টাইলস, সিলিং ও দরজা পাল্টানোসহ অপ্রয়োজনীয় খরচের নামে অর্থ আত্মসাৎ। * যেমন-নার্সিং ক্যান্টিন ভাড়া দেড় লাখ, তৃতীয় শ্রেণীর ক্যান্টিন দেড় লাখ , নতুন ভবনের ক্যান্টিন ২ লাখ টাকা আদায় করা হলেও সরকারি কোষাগারে টাকা জমা হয় নামেমাত্র। * খুচরা কেনাকাটায় দোকান থেকে ২টি করে ক্যাশমেমো সংগ্রহ করে […]
সনি-র্যাংসের দুর্নীতি অনুসন্ধানে দুদকের চিঠি

রবিউল ইসলাম: অভিযোগের ভিত্তিতে সনি-র্যাংস ইলেক্ট্রনিক্স লিমিটেড ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হুসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক বিনাস হুসাইনসহ পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিপুল পরিমাণ অনিয়ম ও সম্পদ গোপনের অভিযোগ উঠেছে। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেনকে টিম লিডার ও উপ-সহকারী পরিচালক মো. আল […]
ভুয়া চিকিৎসাপত্রে ভারতীয় ভিসাপ্রত্যাশীরা খোয়াচ্ছেন লাখ লাখ টাকা

সানোয়ার আরিফ(রাজশাহী): রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারের ভেতরে ভিড়। কেউ ফাইল হাতে দাঁড়িয়ে আছেন, কেউবা উদ্বিগ্ন চোখে কাউন্টারের দিকে তাকিয়ে। সকালের কড়া রোদ পেরিয়ে দুপুর গড়িয়েছে। কিন্তু লাইনে দাঁড়ানো মানুষের অপেক্ষার শেষ নেই। তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসার জন্য ভারতে যেতে কিন্তু আশার সেই ভিসা আবেদনই হয়ে উঠছে দুঃস্বপ্ন। প্রতিদিনই ধরা পড়ছে ভুয়া চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র। সোমবার (৮ […]
শেবাচিমে দালাল চক্রের মূল হোতা নুরুন্নাহার আটক

জেলা প্রতিনিধি(বরিশাল): বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সামনে থেকে এক চিহ্নিত রোগী দালাল নুরুন্নাহারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার বিকেলে চলমান আন্দোলনের মধ্যেই এক রোগীকে বাগানোর চেষ্টা করলে হাতেনাতে ধরা পড়ে সে। কয়েকদিন ধরে শেবাচিমে সিন্ডিকেট দমন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও উন্নত স্বাস্থ্যসেবার দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের মাঝে নিয়মিত অংশ নিয়ে […]