সেই ওসি প্রত্যাহার!

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা। তিনি জানান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনকে […]

পুবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান

আমাদের কন্ঠ ডেস্ক: প‚বালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লকারটি জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনা কল্যাণ ভবনে অবস্থিত প‚বালী ব্যাংকের শাখায় শেখ হাসিনার নামে থাকা লকারের দুটি […]

নোয়াখালীতে যাত্রী ছাউনি নির্মানের নামে খাল ভরাটের অভিযোগ

সানজিদা হক অনু (নোয়াখালী): নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যায়ল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের কথা বলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙ্গে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীরা […]

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মায়মনসিংহে প্রস্তুতি সভা

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ): আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বুধবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, আনসার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা। […]

জেল থেকে বেরিয়ে ভোমরা সীমান্তে আবারও বেপরোয়া শামীম!

আক্তারুল ইসলাম(সাতক্ষীরা): সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও আশপাশের সীমান্ত এলাকায় ভয়াবহ রূপ নিয়েছে মাদক ব্যবসা। প্রতিদিন সন্ধ্যার পর শুরু হয় কোটি টাকার মাদকের অবাধ বেচাকেনা ও চোরাচালান। সীমান্তরক্ষী বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নজরদারির মধ্যেও থেমে নেই মাদক সিন্ডিকেট। সবচেয়ে সক্রিয় অবস্থানে রয়েছেন ভোমরার শ্রীরামপুর এলাকার পুরনো মাদক কারবারি আরশাদ আলী ওরফে ভোদুর ছেলে আলোচিত মাদক […]

৮০ শতাংশের বেশি ভোট কাস্ট, রাত ১১টা- ১২টার মধ্যে ফল প্রকাশ- রিটার্নিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। কিছুক্ষণ আগে গণমাধ্যমকে তিনি এ কথা জানিয়েছেন। অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সার্বিকভাবে এবারের […]

নুরাল পাগলার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা গ্রেফতার

আমাদের কন্ঠ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশদাতা আব্দল লতিফকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার আসামি অপু কাজীর বিজ্ঞ আদালতে দেওয়া […]

নোয়াখালীতে আদালত ভবন থেকে লাফ দিয়ে আসামির পালানোর চেষ্টা

সানজিদা হক অনু (নোয়াখালী): নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। তবে স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক তাকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জজ কোর্টের নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে শুনানি শেষে পুলিশ পাহারায় বেড়িয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। […]

রংপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

রংপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হারুন-অর-রশিদ বাবু(রংপুর): রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে দর্শনা মোড় থেকে […]

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৫৬৭ মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান, ডিএমপির ট্রাফিক বিভাগ রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা […]