নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ১ নম্বর ডিজে আভিলার অসাধারণ ভূমিকা

বাংলাদেশের ১ নম্বর ডিজে

বিনোদন প্রতিনিধিঃ বাংলাদেশের জনপ্রিয় ডিজে আভিলা সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন, “আমি বাংলাদেশের ১ নম্বর ডিজে”। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে এবং মুহূর্তেই নেটিজেনদের মাঝে শুরু হয় তুমুল আলোচনা। ভিডিওতে আবেগঘন কণ্ঠে ডিজে আভিলা স্মরণ করেন তাঁর দীর্ঘ ১৪ বছরের সঙ্গীতযাত্রা, যেখানে তিনি উল্লেখ করেনঃ কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সঙ্গীতের প্রতি […]

ঢাকা ও কুষ্টিয়ায় একসঙ্গে আয়োজিত হলো ‘লালন উৎসব’

বিনোদন ডেস্ক ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা ও কুষ্টিয়ায় একসঙ্গে আয়োজিত হলো ‘লালন উৎসব ও লালন মেলা’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় পর্যায়ে ‘প্রথমবারের মতো’ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই উৎসবের আয়োজন করা হয়, যা বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, […]

শাকিবের কিছু বলা উচিত ছিল : জাহিদ হাসান

বিনোদন প্রতিবেদক কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জাহিদ হাসান চিত্রনায়ক শাকিব খানের নাম ও তার নামের আগে ব্যবহৃত ‘মেগাস্টার’ বিশ্লেণটি নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দেন। তার সেই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়, বিশেষ করে শাকিব ভক্তদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ আসে। সেই প্রসঙ্গে মুখ খুললেন গুণী এই অভিনেতা। জাহিদ হাসান এবার […]

ভাওয়াইয়া সুরে ইত্যাদি মাতালো কুড়িগ্রামকে

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র এবারের পর্বের ধারণকাজ সম্পন্ন হয়েছে ভাওয়াইয়া গান সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপ‚র্ণ স্থান হিসেবে পরিচিত কুড়িগ্রামে। প্রায় দেড় শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী ‘উলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছিল। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে বাংলা সংবাদের পর এই পর্বটি প্রচারিত […]

জুবিনের মৃত্যু: বিচার চেয়ে উত্তপ্ত আসাম

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে ভারতের আসামে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৫ অক্টোবর) বাকসা জেলায় অভিযুক্তদের আদালতে হাজির করতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ‘জাস্টিস ফর জুবিন’ স্লোগানে বিক্ষুব্ধ জনতা পুলিশ কনভয়ের দিকে ইট-পাটকেল ছোড়ে এবং একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ স‚ত্রে জানা […]

হানিয়া আমির হাসপাতালে, ভক্তদের উদ্বেগ

বিনোদন ডেস্ক: পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ছবি ছড়িয়ে পড়লে অনলাইন ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ এখনো অজানা। হানিয়ার সাম্প্রতিক ছবি এবং ভিডিওগুলোতে তাকে ফ্যাকাশে ও অসুস্থ দেখাচ্ছে। অভিনেত্রী একটি পুরস্কার অনুষ্ঠানে […]

আমরা আর বাড়ি থেকে বাইরে যাব না

বিনোদন ডেস্ক: বলিউডের পাওয়ার কাপল ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের ঘরে আসছে নতুন অতিথি। কিছুদিন আগেই প্রকাশ্যে এনেছেন বেবি বাম্পের ছবিও। যদিও সুখবরটি গোপনই রাখার চেষ্টা করেছেন এ দম্পতি। অবশেষে জীবনের এই নতুন ইনিংস নিয়ে মুখ খুললেন হবু বাবা ভিকি কৌশল। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই অভিনব জার্নি প্রসঙ্গে ভিকি বলেন, এটা সত্যিই অনবদ্য […]

সেরা অভিনেতার পুরস্কার ঐশ্বরিয়াকে উৎসর্গ করলেন অভিষেক

বিনোদন ডেস্ক: বলিউডে যখন বিচ্ছেদ-জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময়েই যেন সব গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে দিলেন অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি তিনি তার অভিনয় জীবনের প্রথম ‘সেরা অভিনেতা’ হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। আর পুরস্কার হাতে নিয়েই মঞ্চ থেকে তিনি এই সম্মান উৎসর্গ করলেন স্ত্রী ঐশ্বরিয়া রাইকে। আবেগঘন কণ্ঠে তিনি ধন্যবাদ জানালেন মেয়ে আরাধ্যাকেও। এই পুরস্কার জয়ের […]

রেকর্ড গড়ল ‘লাপাতা লেডিস’, ফিল্মফেয়ারে সেরা হলেন যারা

বিনোদন ডেস্ক ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস উপলক্ষ্যে আহমেদাবাদের আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় জমে উঠেছিল তারকামেলা। শনিবার (১১ অক্টোবর) ঝলমলে রাত যেন হয়ে উঠেছিল রূপকথার মঞ্চ। সঞ্চালনায় ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, সঙ্গে করণ জোহর ও মণীশ পল। হাস্যরস, আবেগ আর গ্ল্যামারে ভরপুর ছিল গোটা সন্ধ্যা। তবে সব আলো ছাপিয়ে এবারের আসরের মধ্যমণি হয়ে উঠল কিরণ […]

ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক: সংগীত জগতের কিংবদন্তি সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩ তম জন্মদিন আজ।। ১৮৬২ সালের এ দিনে তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শৈশবে ‘আলম’ নামে পরিচিত আলাউদ্দিন খাঁ ছোটবেলা থেকেই প্রকৃতি ও সুরের প্রতি অনুরাগী ছিলেন। তার সংগীতগুরু ছিলেন আগরতলার রাজদরবারের সভাসংগীতজ্ঞ ও তানসেন […]