নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি দেশে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠায় সবাইকে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আমীর খসরু। এ সময় বাংলাদেশে জাতিসংঘের […]

দেশে ফিরলেন ভিপি নুর

শাহিন চৌধুরী আজ শনিবার ১৪ দিন পর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকা বিমানবন্দরে বাংলার মাটিতে ফিরলেন গণধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল ইসলাম নুর। বিকেল থেকেই নেতা কর্মীদের ভীর ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভি আই পি গেটে। সন্ধ্যা হলেই কানা কানায় ভরে যায় বিমানবন্দরে প্রবেশ পথ সহ ভেতর প্রাঙ্গণ। গণঅধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক […]

সাদাপাথর লুটপাটের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুট ও ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু লুটের অভিযোগে আওয়ামী লীগ নেতা আবদুল ওদুদ আলফু ওরফে আলফু চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (৪ অক্টোবর) বিকাল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানা সদর অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলফু চেয়ারম্যান কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের […]

দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না : রিজভী

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থি রাজনৈতিক দলের লোকজনদের খুব কৌশলে বসানো হচ্ছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি। কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সব বিশেষ […]

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় রাশেদ খান বলেন, ‘নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য […]

ভোট নেওয়ার নামে মানুষকে ধোঁকা দেয়ার জন্য পায়তারা করছে একটি দল: রুমানা মাহমুদ

রেজাউল করিম খান: ভোট নেওয়ার নামে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পায়তারা করছে একটি দল। সিরাজগঞ্জে সাবেক এমপি রুমানা মাহমুদ বলেন, ভোট দিলে পাল্লায়, পাবে আল্লাহ, এ কথা বলা শিরকের শামিল। আল্লাহ ছাড়া কেউ জানে না কে জান্নাতে যাবে। তাই এমন কথায় মানুষকে বিভ্রান্ত করা ইসলামের শিক্ষা বিরোধী বলে মন্তব্য করেন সিরাজগঞ্জ-২ সদর, কামারখন্দ আসনের সাবেক […]

পিআরের দাবিদাররা আওয়ামী লীগের কর্মকান্ডে বাতাস করেছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ইস্যুতে যারা আন্দোলন করছে, তাদের অনেকেই অতীতে আওয়ামী লীগের কর্মকাÐে বাতাস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, ‘যারা পিআর-পিআর করছে, তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকে আমি-ডামির নির্বাচনে […]

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত এএসপি’র ওপর হামলা

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহত অবস্থায় শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদী পৌর […]

নির্বাচন বিশেষজ্ঞ ও নারীদের সঙ্গে সংলাপে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ ও নারীদের সঙ্গে সংলাপে বসবে ইসি। আগামী ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে এ সংলাপ আয়োজনের কথা জানিয়েছেন (ইসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ইসি জানিয়েছে, ওইদিন সকালে ইসির সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে। সাবেক […]

৪ অক্টোবর থেকে ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় আগামী শনিবার মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন  মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে জেলেরা প্রত্যেকে ভিজিএফের চাল পাবেন ২৫ কেজি করে। জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে […]