চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন

মো. মোস্তফা খান, নরসিংদী: সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে সমাহিত করা হয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উনার দাদার নামে প্রতিষ্ঠিত মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ব্রাহ্মনহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজের ইমামতি করেন বাঘিবাবাড়ি মাদ্রাসার শিক্ষক […]

নরসিংদীর দুর্গম চরে জেগে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব

মো. মোস্তফা খান(নরসিংদী): নদীর বুক জুড়ে ভেসে আসছে ঢাকের তাল, কাশফুলের দোলায় শরতের ছোঁয়া, আর ঘাটে ভিড় জমাচ্ছে কৌতূহলী মানুষ। চরাঞ্চলের শান্ত গ্রাম যেন হঠাৎই উৎসবের শহরে পরিণত হলো। দূরে নদীর দিগন্তে দেখা গেল সাদা ঢেউ কেটে আসছে একে একে স্পীডবোর্ডের বহর। মুহূর্তেই সবার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল- এ যেন নদীপথে শোভাযাত্রা। অর্ধশতাধিক স্পীডবোর্ডের […]

যেকোনো সময় আ. লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে […]

কলাপাড়ায় বিএনপি সমর্থিত পরিবারকে হয়রানী করতেই মিথ্যা অভিযোগ

এস এম আলমগীর হোসেন: বিরোধীয় জমিতে অনধিকার প্রতিষ্ঠার জন্যই সংখ্যালঘু একটি পরিবার কলাপাড়ায় বিএনপি’র সমর্থিত একটি পরিবারের সদস্যরা অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অনুসারীসহ একাধিক কুচক্রিমহলের ইন্ধনে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতির পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে সংবাদ […]

সাকিবকে নিয়ে এবার সাদিক কায়েমের স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। এবার তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে দেওয়া পোস্টে ভিপি সাদিক লেখেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়—খুনি ও […]

বরগুনায় পূজা মন্ডপ পরিদর্শনে নৌবাহিনী

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনায় পূজা মন্ডপ পরিদর্শন করেছে নৌবাহিনী। সোমবার দুপুর ১২ টায় সদর উপজেলার আখড়াবাড়ি ও কালিবাড়ি বদরখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন কন্টিনজেন্ট কমান্ডারঃ কমান্ডার আরেফিন ইবনে নাজিম। এ সময় তিনি আয়োজকদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে কাজ করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক: পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্স ভবন চত্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)-এর পাঁচটি (আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা) থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা […]

ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে। আজ সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর আদাবর, কদমতলী, ভাষানটেক, […]

 সোনারগাঁওয়ে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলমদী গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি সমর্থক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও […]

বেতাগীতে শিক্ষকদের সাথে নুরুল ইসলাম মনির মতবিনিময়

মিজানুর রহমান সুমন (বরগুনা থেকে): বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ নুরুল ইসলাম মনি। শনিবার বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে রাসেল নাসরিনের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাবেক এই সাংসদ বলেন,আগামী জাতীয সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে বেতাগী উপজেলার সকল রাস্তা ঘাট,ও শিক্ষা […]